কীর্তন শোনালেন কিরণ চন্দ্র রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কীর্তনের অ্যালবাম মেঘ যামিনীর মোড়ক খোলার অনুষ্ঠানে গান গাইছেন কিরণ চন্দ্র রায় l ছবি:
কীর্তনের অ্যালবাম মেঘ যামিনীর মোড়ক খোলার অনুষ্ঠানে গান গাইছেন কিরণ চন্দ্র রায় l ছবি:

ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এ কীর্তন ছিল কাল। আমন্ত্রিত অতিথিদের জন্য ব্যতিক্রম ছিল সন্ধ্যাটা। বিদ্যাপতির ‘আজু রজনী হম ভাগে গমওল’ গানটি দিয়ে সন্ধ্যা শুরু করেন শিল্পী কিরণ চন্দ্র রায়।
গতকাল শনিবার সন্ধ্যায় ডেইলি স্টার-বেঙ্গল আর্টস প্রিসিঙ্কট-এ ছিল পদাবলী কীর্তনের অ্যালবাম মেঘ যামিনী-এর মোড়ক খোলার অনুষ্ঠান। বেঙ্গল ফাউন্ডেশন নিবেদিত সেই অ্যালবামের প্রায় সবগুলো গানই গেয়ে শুনিয়েছেন কিরণ চন্দ্র রায়। এর আগে শোনানো হয় কীর্তনের ইতিহাস। পড়ে শোনান কবি ও সাংবাদিক আবুল মোমেন।
গান মানুষকে আরও মানবিক হয়ে উঠতে সাহায্য করে। তাই মানুষের কাছে ভালো ভালো গান পৌঁছে দিতে চেষ্টা করেন বলে জানান বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।
আয়োজকেরা জানিয়েছেন, বেঙ্গল ফাউন্ডেশনে ছাড়াও সারা দেশেই পাওয়া যাবে অ্যালবামগুলো। সেগুলোতে থাকবে গোবিন্দ দাস, দ্বিজ চণ্ডীদাস, জ্ঞান দাস, বলরাম দাস ও যদুর লেখা কীর্তন। ঈশ্বরের নাম, গুণ ও লীলাকে সুরে তালে বেঁধে রাখে বাঙালি সংস্কৃতির বিশিষ্ট এ সংগীত।