কুংফু শিখলেন চঞ্চল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহরে ছিনতাইকারীদের দৌরাত্ম্য। ওদের প্রতিরোধ করা দরকার। নিজেকে বাঁচাতে হবে আগে। তাই প্রতিরোধ গড়ে তোলার মনস্থির করেন চঞ্চল চৌধুরী। আত্মরক্ষার জন্য তিনি ধানমন্ডির একটি শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে রীতিমতো কুংফু-কারাতে শিখলেন। চঞ্চল নিজেই এখন ছিনতাইকারী বা পকেটমার খুঁজতে থাকেন। কিন্তু সে রকম কাউকে আর খুঁজে পান না।এটি সত্যিকারের কোনো ঘটনা নয়। নাটকের শুটিংয়ের একটি দৃশ্য। তবে নাটকের প্রয়োজনে যে চঞ্চলকে কুংফু শিখতে হয়েছে, তা বললেন চঞ্চল নিজেই। বললেন, ‘ওরে বাবা, কুংফু শেখা এবং এটা কারও ওপর প্রয়োগ করা কঠিন কাজই বটে। তবে আমার কাছে মনে হয়েছে, শিখতে পারলে মন্দ নয়। আমি এক দিনেই যতটুকু শিখেছি, মনে হয়েছে, এটা ইচ্ছা থাকলেই শেখা সম্ভব।’চঞ্চল অভিনীত এ নাটকের নাম প্রতিশোধ পর্ব। মশিউল আলমের রচনা ও হিমেল আশরাফের পরিচালনায় এ নাটকে চঞ্চল ছাড়াও অভিনয় করেছেন মীম।