কুকুরের কারণে জেলের মুখে ডেপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয় কুকুরের সঙ্গে জনি ডেপ
প্রিয় কুকুরের সঙ্গে জনি ডেপ

ক্যারিবীয় সাগরে কী ভীষণ দস্যুগিরি করেছেন! তাতেও কেউ টিকিটি ছুঁতে পারেনি। সেই জনি ডেপকে নাকি এবার ১০ বছর জেল খাটতে হতে পারে। সেটিও অস্ট্রেলিয়ায় উড়ে আসার সময় সঙ্গে করে কুকুর নিয়ে আসার অপরাধে!
শুনে হাস্যকর ঠেকতে পারে। তবে অস্ট্রেলিয়ায় আইনটা ভীষণই কড়া। সংক্রামক রোগ ছড়াতে পারে—এমন প্রাণীদের বিমানে করে আনার আগে অনেক নিয়মকানুনের ভেতর দিয়ে যেতে হয়। কিন্তু ডেপ এর কিছুই মানেননি। ব্যক্তিগত বিমানে অস্ট্রেলিয়ায় আসার সময় সঙ্গে করে এনেছেন তাঁর দুই পোষা টেরিয়ার ‘পিস্তল’ আর ‘বু’-কে। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে ডেপের সর্বোচ্চ ১০ বছরের জেল অথবা ২ লাখ ৬৫ হাজার মার্কিন ডলারের বিশাল অঙ্কের জরিমানা গুনতে হতে পারে।
অস্ট্রেলিয়ার কৃষিমন্ত্রী বার্নাবি জয়েস এই হুমকিও দিয়েছেন, ৫০ ঘণ্টার মধ্যে কুকুর দুটিসহ ডেপ অস্ট্রেলিয়া ত্যাগ না করলে পিস্তল আর বু-কে মেরে ফেলার নির্দেশ দেওয়া হবে। সন্তানতুল্য দুই কুকুরকে বাঁচাতে ডেপ কী করেন, সেটাই দেখার বিষয়। পিটিআই।