কুচারকে হারিয়ে উন্মাদ হয়েছেন ডেমি!
ডেমি মুরের সঙ্গে বিচ্ছেদের পর মিলা কুনিসের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছেন অ্যাস্টন কুচার। সম্প্রতি নতুন এ জুটির চুম্বনরত অবস্থার ছবিও প্রকাশ পেয়েছে। কুচারের সঙ্গে পুনর্মিলনের সব পথ বন্ধ হয়ে যাওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত একাকী ডেমি রীতিমত উন্মাদ হয়ে পড়েছেন।দুই বছর চুটিয়ে প্রেম করার পর ২০০৫ সালে অ্যাস্টন কুচারের সঙ্গে ঘর বেঁধেছিলেন ডেমি মুর। কিন্তু তাঁর সঙ্গে কুচার প্রতারণা করেছেন এ অভিযোগ তুলে গত বছর বিচ্ছেদের সিদ্ধান্ত নেন ডেমি। বিয়ে বিচ্ছেদের আবেদন করলেও, পরবর্তী সময়ে কুচারকে আরেকটি সুযোগ দিতে চেয়েছিলেন। কিন্তু মিলার সঙ্গে কুচারের ঘনিষ্ঠতা বাড়ায় পুনর্মিলন যে আর কোনোভাবে সম্ভব না, তা খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন ডেমি। আর তাই মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছেন ৪৯ বছর বয়সী এ হলিউডের অভিনেত্রী। কুচারের অনেক ক্রুটি সত্ত্বেও তাঁকে খুবই ভালোবাসতেন ডেমি। সেই একান্ত ভালোবাসার মানুষটি এভাবে দূরে চলে যাওয়ায় হূদয়ে রক্তক্ষরণ শুরু হয়েছে তাঁর। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে রাডার অনলাইন জানিয়েছে, কুচার এত দ্রুত মিলার প্রেমে মজে যাবেন, তা কল্পনাও করতে পারেননি তিনি। চুম্বনরত কুচার-মিলার ছবি দেখে পুনর্মিলনের যে ক্ষীণ আশা ছিল তাও নিভে গেছে তাঁর। পুরোপুরি আশাহত হয়ে এখন প্রচণ্ড মানসিক যন্ত্রণায় ডুবে গেছেন ডেমি ম্যুর।