কুঠিবাড়িতে শুরু হয়েছে তিন দিনের উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হে নূতন, দেখা দিক আর-বার জন্মের প্রথম শুভক্ষণ’ গানটি পরিবেশনের মধ্য দিয়ে কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে কবির ১৫৩তম জন্মজয়ন্তী অনুষ্ঠান শুরু হয়৷ প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু৷ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন৷ প্রধান আলোচক ছিলেন রবীন্দ্রগবেষক অধ্যাপক আবুল আহসান চৌধুরী৷
সূচনাসংগীত পরিবেশন করেন কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমী ও রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের শিল্পীরা৷ দেশের বিভিন্ন অঞ্চল েথকে আসা শিল্পীরা সংগীত পরিবেশন করেন৷ জেলার বাইরে থেকে এবং ভারতের পশ্চিমবঙ্গ থেকেও এসেছেন অসংখ্য রবীন্দ্রপ্রেমী মানুষ৷ তবে তিন বছর ধরে কুঠিবাড়িতে রঙের প্রলেপ না পড়ায় রবীন্দ্রভক্তরা ক্ষুব্ধ৷ এ ছাড়া শিলাইদহে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন না হওয়ার কারণেও আশাহত অনেক দর্শনার্থী৷ এ ব্যাপারে তথ্যমন্ত্রী হাসানুল ইনু তাঁর বক্তব্যে বলেন, খুব শিগগিরই কুঠিবাড়ির সংস্কারকাজ শুরু হবে, সেই সঙ্গে দক্ষিণাঞ্চলের মানুষের দাবি অনুযায়ী শিলাইদহে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনেরও উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি৷
এদিকে কুষ্টিয়া শহরের রবীন্দ্র স্মৃতিবিজড়িত টেগরলজেও কুষ্টিয়া পৌরসভার আয়োজনে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথকে স্মরণ করা হয়৷ সকাল সাড়ে ছয়টায় কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী টেগরলজের সামনে রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তিতে মালা পরিয়ে দেন ও প্রদীপ প্রজ্বালন করেন৷