কুনিস-কুচারের রাজকীয় বিয়ে?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুজনই আমেরিকান। তবে ব্রিটেন আর ব্রিটিশ রাজসংস্কৃতির প্রেমে যেন পড়ে গেছেন অ্যাশটন কুচার ও মিলা কুনিস। নিজেদের বিয়েটা তাই রাজকীয় কায়দাতেই করতে চান এই জুটি। কেনসিংটন প্যালেসে হতে পারে এই বিয়ের আয়োজন।
জানা গেছে, রাজকুমার উইলিয়ামের সঙ্গে কেটের বিয়ের অনুষ্ঠান খুব পছন্দ হয়েছে দুজনের। তাই ঐতিহাসিক প্রাসাদে বিয়ে করার ইচ্ছা জেগেছে মনে। বিয়েতে খুব ঢাকঢোল পেটাতে চান না। বাড়াবাড়ি রকমের জাঁজজমকও নয়। অবশ্য ডেমি মুরের সঙ্গে কুচারের বিয়ে বিচ্ছেদের আনুষ্ঠানিকতাই এখনো শেষ হয়নি। পিটিআই।