কুনিস-কুচারের সাদামাটা বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিলা কুনিস ও অ্যাশটন কুচার
মিলা কুনিস ও অ্যাশটন কুচার

তারকাদের বিয়ে মানেই জাঁকালো একটা আয়োজন। কেউ বিয়ে করেন রাজকীয় প্রাসাদে, কেউ সমুদ্রতীরে, কোনো দ্বীপে। তবে মিলা কুনিস আর অ্যাশটন কুচারের বিয়েটা আপাতত সাদামাটাই হতে যাচ্ছে। দুজনে রেজিস্ট্রি অফিসে গিয়ে বিয়ে করবেন বলে শোনা যাচ্ছে। মার্চের শুরুতে দুজনের বাগদান হয়েছে। শিগগিরই এই জুটি প্রথমবারের মতো বাবা-মা হতে যাচ্ছেন। নতুন সন্তান আগমনের আগেই বিয়েটা সেরে নিতে চান বলে এপ্রিলেই শুভকাজ সম্পন্ন হবে। এই জুটির একটি সূত্র বলেছে, এপ্রিলে লস অ্যাঞ্জেলেসে ওরা বিয়ে করার পরিকল্পনা করেছে। সম্পর্কটার আইনগত বৈধতা পেতে রেজিস্ট্রি অফিসে বিয়েটা সেরে ফেলতে চায় ওরা। মিলাই চায় বিয়েটা যেন সাদামাটা হয়। ব্যাং শোবিজ।