কুপারের সঙ্গে জনি ডেপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যারিয়ার শুরু করেছিলেন সংগীতশিল্পী হিসেবেই। এখন হলিউড তারকা। তবে সম্প্রতি লন্ডনে ফের সেই পুরোনো মূর্তি ধারণ করেছিলেন জনি ডেপ। কাঁধে তুলে নিয়েছিলেন গিটার, পাশে ছিলেন সংগীত জগতের আরেক তারকা এলিস কুপার। হান্ড্রেড ক্লাব আয়োজিত ওই অনুষ্ঠানে জনি ডেপ গিটার বাজিয়েছেন কুপারের ‘আই অ্যাম এইটিন’ ও ‘স্কুলস আউট’ গান দুটিতে। পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান তারকা মঞ্চে উঠেছিলেন মূলত কুপারের নতুন অ্যালবাম ওয়েলকাম টু মাই নাইটমেয়ার-এর প্রচারণার খাতিরে। সেখানে ছিলেন পল ম্যাকার্টনি ও মিক জ্যাগারের মতো তারকারা। এই দুজন গেয়ে শুনিয়েছেন পিংক ফ্লয়েডের ‘অ্যানাদার ব্রিক ইন দ্য ওয়াল’ গানটি। ওয়েবসাইট।