কুপি জ্বালিয়ে পুঁথিপাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁথির বই আদি আসল ও ছহিবড় পুঁথি সাত কাণ্ড বিলাতনামা। যুক্তরাজ্যপ্রবাসী কবি হাসনাত মুহ. আনোয়ার রচিত এ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান হয় গত সোমবার সন্ধ্যায় সিলেটের মুসলিম সাহিত্য সংসদে। ‘কৈতর-সিলেট’ আয়োজিত এ অনুষ্ঠান শেষে জ্বালানো হয় কুপি বাতি। পুঁথিপাঠের আদি ঐতিহ্যে কুপি বাতির আলোয় চলে পুঁথিপাঠ। কবি দিলোয়ার হোসেনের পুঁথিপাঠে অনুষ্ঠানে উপস্থিত সবাই যেন ক্ষণিকের জন্য চলে গিয়েছিলেন সেই পুঁথির যুগে।
আদি আসল ও ছহিবড় পুঁথি সাত কাণ্ড বিলাতনামা বইয়ের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট গবেষক নন্দলাল শর্মা।