কুমার নদ নিয়ে ‘কুমার কাহন’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমার নদ নিয়ে প্রামাণ্যচিত্র তৈরি করেছেন ওয়াসিউদ্দিন আহমেদ ও জ্যোতির্ময় মন্নান। ওয়াসিউদ্দিন আহমেদ বলেন, ‘পদ্মা নদীর ফরিদপুর অঞ্চল থেকে কুমারের শুরু। এই নদে জেলেদের মাছ ধরা ও মাছ ধরার প্রতিবন্ধকতা, পদ্মাকে নিয়ে বাউলগান, নৌকাবাইচ; কুমারকে ঘিরে বিন্দু ও মালো সম্প্রদায়ের কথা—এসবই রয়েছে প্রামাণ্যচিত্রে। আছে ফরিদপুর জেলায় চাষাবাদে কুমার নদের অবদান। আরও আছে পল্লীকবি জসীমউদ্দীনের বাড়ি, তাঁর অন্যতম সৃষ্টি সোজন বাদিয়ার ঘাট ও তাঁর লেখা গান। বেশি গুরুত্ব পেয়েছে কুমার নদের বর্তমান অবস্থা।’সম্প্রতি রাজধানীর বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট মিলনায়তনে তথ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী হলো। কুমার কাহন প্রামাণ্যচিত্রটি ৪০ মিনিটের। এর আবহসংগীত করেছেন সৈয়দ সাবাব আলী আরজু।