কুমার বিশ্বজিতের জন্মদিনে সাব্বিরের উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমার বিশ্বজিতের জন্মদিনে নিজের একটি নতুন গান উপহার হিসেবে উত্সর্গ করলেন ক্লোজআপ তারকা সাব্বির। সাব্বিরের অপ্রকাশিত নতুন একক ‘ভালোবাসা ব্যক্তিগত’র জন্য এ গানটি সুর করেছেন কুমার বিশ্বজিত্। ‘নাই তো কোনো লেনাদেনা, কোনো হিসেব নিকেশ’ শীর্ষক এ গানটির কথা লিখেছেন জাহিদ আকবর। সুরকার হিসেবে কুমার বিশ্বজিত্ মূলত নিজের কিছু গানে স্বাক্ষর রাখলেও বাইরের শিল্পীর জন্য খুব একটা সুর করেননি তিনি।এদিকে কুমার বিশ্বজিতের সুরে প্রথমবারের মতো গাইবার সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত সাব্বির। তিনি বলেন, ‘এটা আমার জন্য পরম পাওয়া। স্যালুট বিশ্ব স্যার (কুমার বিশ্বজিত্)। সে জন্যই কুমার বিশ্বজিতের জন্মদিনে আমার পক্ষ থেকে ছোট্ট এ উপহারটা ঘোষণা করলাম, উত্সর্গ করলাম স্যারকে। জানি না, তিনি আমার এই ছোট্ট উপহারটি কীভাবে গ্রহণ করবেন। ভালোবাসার নিদর্শন হিসেবে উনাকে দেওয়ার মতো এর বেশি কিছু আমার কাছে নেই।’উল্লেখ্য, সাব্বিরের দ্বিতীয় একক ‘ভালোবাসা ব্যক্তিগত’ প্রকাশ পাচ্ছে আসন্ন ঈদে। এ অ্যালবামে কুমার বিশ্বজিত্ ছাড়াও সুর করছেন পার্থ বড়ুয়া, সুমন কল্যাণ, কিশোর, আমির নেওয়াজ, অলক বাপ্পা ও সাব্বির নিজে।