কুমার বিশ্বজিতের ৪০টি গান মুঠোফোনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমার বিশ্বজি ৎ তাঁর সংগীতজীবনের ৩০ বছর পূর্তি করছেন এ বছর। এই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে তাঁর গাওয়া খুব জনপ্রিয় হওয়া ৪০টি গান মুঠোফোনে এনেছে গ্রামীণফোন। গত রোববার থেকে গ্রামীণফোনের গ্রাহকেরা ৪০৪০ নম্বরে (মিউজিক রেডিও) ডায়াল করে শুনতে পাচ্ছেন গানগুলো। আর কোরবানির ঈদের আগে এই গানগুলো নিয়ে চারটি সিডির বক্স অ্যালবাম প্রকাশ করবে জি সিরিজ। জানা গেছে, গ্রামীণফোনের গ্রাহকেরা গানগুলো শুনতে পাবেন ভ্যালু অ্যাডেড সার্ভিসেস (ভ্যাস), যেমন—ওয়েলকাম টিউন ও ফুল ট্র্যাক ডাউনলোড সার্ভিসের মাধ্যমে। পাশাপাশি গ্রামীণফোন মিউজিক রেডিওর মাধ্যমেও গানগুলো শুনতে পাবেন। কুমার বিশ্বজি ৎ বলেন, ‘সংগীতজীবনের ৩০ বছর পূর্তি উপলক্ষে আমার অ্যালবামের নতুন ধরনের ডিজিটাল প্রকাশনা এ প্রজন্মের শ্রোতাদের কাছে পৌঁছানোর জন্য একটি দারুণ সুযোগ। আমার মতে, এটি একটি চম ৎ কার ধারণা। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হলো, কপিরাইট বিষয়টি ঠিকমতো সুরক্ষিত থাকবে।’ গ্রামীণফোনের চিফ কমিউনিকেশন অফিসার কাজী মনিরুল কবির বলেন, ‘কুমার বিশ্বজিতের সংগীতযাত্রার ৩০ বছর পূর্তি উপলক্ষে শিল্পীকে নিয়ে আমরা এবার একসঙ্গে কাজ করেছি।’