কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথ স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে নাচ, গান ও কবিতা আবৃত্তি করে রবীন্দ্রনাথকে স্মরণ করল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ। কবিগুরুর ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে ওই আয়োজন করা হয়। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এ উপলক্ষে আলোচনা সভা হয়। ছিল গান, আবৃত্তি ও নাচ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান জাহিদুল আলম, সহকারী অধ্যাপক আলী রেজওয়ান তালুকদার প্রমুখ। সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তারিন বিনতে এনাম।