কুমিল্লায় গণসংগীত উৎসব শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ছিঁড়ে ফেল দৃঢ় হাতে চক্রান্তের জাল’ স্লোগান নিয়ে কুমিল্লায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী সিলেট ও চট্টগ্রাম বিভাগীয় গণসংগীত উৎসব-২০১১। ৮ থেকে ১০ এপ্রিল কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে ওই উৎসব চলবে। গণসংগীত সমন্বয় পরিষদ আয়োজিত ওই উৎসবে সহযোগিতা করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী। উদ্বোধনী দিন বিকেল সাড়ে চারটায় উৎসবের উদ্বোধন করবেন বরেণ্য সংগীতশিল্পী অজিত রায়।