কুমিল্লায় পিঠা উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় সরকারি কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার ঋতুভিত্তিক অনুষ্ঠান পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিকেলে উপজেলা পরিষদের আঙিনায় ওই উৎসব হয়। উৎসবে ১৩টি স্টলে পুলি, ভাপা, মেলা, ফুল, পাকন, চিতল, খান্দেশ, দুধচিতই, পাটিসাপটা, শিমফুল, সুজির পিঠাসহ ৫০ ধরনের পিঠা ছিল। সদর দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার ভৌমিক।