কুমিল্লায় শেষ হলো নজরুলজয়ন্তীর অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল রোববার কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীর তিন দিনব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠান হলো জেলা শিল্পকলা একাডেমীতে। জেলা প্রশাসক রেজাউল আহসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমির হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক ওমর ফারুক, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কুন্ডু গোপীদাস। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আবু হেনা এম আবদুল আউয়াল হাওলাদার। আলোচনা পর্বে বক্তারা কবির স্মৃতিবিজড়িত কুমিল্লায় জাতীয় পর্যায়ের নজরুলজয়ন্তীর অনুষ্ঠান আয়োজনের দাবি করেন। পরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমীর সদস্যরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন। গত শুক্রবার থেকে কুমিল্লা জেলা প্রশাসন তিন দিনব্যাপী নজরুলজয়ন্তী উত্সব পালন করে আসছে।