কুয়েতি রাজকুমারীর সঙ্গে প্রেম করছেন প্রিন্স জ্যাকসন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি ‘পপ কিং’ প্রয়াত মাইকেল জ্যাকসনের বড় ছেলে প্রিন্স মাইকেল জ্যাকসন ও কুয়েতের রাজকুমারী রিমি আলফালাহ’র প্রেমের চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে ‘টিএমজি’। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, গত সপ্তাহে অভিসারে প্রিন্স এবং রিমি লস অ্যাঞ্জেলেসে দারুণ সময় কাটিয়েছেন। সেসময় ক্যামেরাবন্দীও হয়েছেন এ জুটি। পরে নিজে গাড়ি চালিয়ে রিমিকে বাড়ি পৌঁছে দেন ১৬ বছর বয়সী প্রিন্স। যুক্তরাষ্ট্রে অবস্থিত কুয়েতি দূতাবাসের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র রিমির পরিচয় নিশ্চিত করে জানিয়েছে, একই স্কুলে পড়া-লেখা করেন প্রিন্স এবং রিমি।