কুর্মালি ভাষায় রবীন্দ্রসংগীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার কুর্মালি ভাষায় অনুবাদ করা হলো রবীন্দ্রসংগীত৷ ৫২টি গানের অনুবাদ করেছেন পুরুলিয়ার কুর্মালি ভাষার কবি সুনীল মাহােতা৷ ‘ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ও বন্ধু আমার’ গানটি কুর্মালি ভাষায় অনুবাদ করা হয়েছে এভাবে, ‘ভাঁগি মর ঘারেক তালা লেই চালা কেন্দু মরে ও বঁধুয়া মর’৷ সুনীল মাহােতা বলেন, ‘রবীন্দ্রসংগীত অনুবাদ করতে গিয়ে প্রতিটি গানের সঠিক শব্দ ও তাঁর অর্থ ঠিকভাবে চয়নের জন্য অনেক সময় লেগেছে৷ আর মাথায় রাখতে হয়েছে কবিগুরুর এসব রচনার গভীরতা, সৃজনশীলতা, সূক্ষ্ম ব্যঞ্জনা, সুর, তাল আর ছন্দকে৷’