কুষ্টিয়ায় ‘পোস্টমাস্টার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে গতকাল শনিবার কুষ্টিয়ায় শেষ হলো খুলনা বিভাগীয় রবীন্দ্রনাট্য উৎসব। কুষ্টিয়ার নন্দন থিয়েটার শিল্পকলা একাডেমী মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হয়।বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় ২৫ জুন থেকে ছয় দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়। ঢাকা ও খুলনা বিভাগের ছয়টি নাট্যদলের পরিবেশনায় রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছয়টি নাটক মঞ্চস্থ হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় এ উৎসব অনুষ্ঠিত হয়েছে।