কৃত্তিবাস’ পুরস্কার পেলেন জাহানারা পারভীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবি সুনীল গঙ্গোপাধ্যায় সম্পাদিত পত্রিকা কৃত্তিবাস-এর নামে চালু হওয়া কৃত্তিবাস পুরস্কার-২০১০ পেয়েছেন বাংলাদেশের তরুণ কবি জাহানারা পারভীন। নিদ্রাসমগ্র কাব্যগ্রন্থের জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন। আগামী ৫ ফ্রেব্রুয়ারি কলকাতা বইমেলায় আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেবেন কৃত্তিবাস-এর সম্পাদক সুনীল গঙ্গোপাধ্যায়। কবি জাহানারা পারভীনের প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে নোঙরের গল্প বাচাচ্ছি, নিদ্রাসমগ্র, মা হাওয়ার সন্তান। বিজ্ঞপ্তি।