কৃত্রিম উপায়ে বাঁচতে চাননি সুচিত্রা সেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুচিত্রা সেন কৃত্রিম উপায়ে বাঁচতে চাননি। গত শনিবার টালিগঞ্জের ‘টেকনিশিয়ান স্টুডিও ১’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বললেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় উপস্থিত ছিলেন সুচিত্রা সেনের মেয়ে মুনমুন সেন, নাতনি রাইমা সেন, বাংলা চলচ্চিত্রের শিল্পী আর কলাকুশলীরা।
মমতা বলেন, ‘কৃত্রিম উপায়ে হয়তো সুচিত্রা সেনকে আরও কিছুদিন বাঁচিয়ে রাখা সম্ভব হতো, কিন্তু জীবদ্দশায় তিনি এ ব্যাপারে না বলে গেছেন।’
মমতা স্মৃতিচারণা করে বলেন, ‘সুচিত্রা সেনকে দেখতে পেরে আমার জীবনের এক সেরা পাওয়া পেয়ে গেছি। আমি গর্বিত, তাঁর হাতে হাত রাখতে পেরেছি।’
‘টেকনিশিয়ান স্টুডিও ১’-এর ছয়টি ফ্লোরের নাম রাখা হয় সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, তপন সিংহ, উত্তম কুমার, সুচিত্রা সেন ও ঋতুপর্ণ ঘোষের নামে।