কৃষক হওয়ার স্বপ্ন দেখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বপ্ন তো কত রকমের থাকে। সেই স্বপ্নের পেছনেই ছোটে মানুষ। আমরা তারকাদের কাছে জানতে চেয়েছিলাম তাঁদের স্বপ্নের কথা। হোক সেটা অপূরণীয়। হোক তা ‘ওয়াইল্ড ড্রিম’। তারকাদের সেসব স্বপ্ন নিয়েই আমাদের এবারের আয়োজন। তারকাদের সঙ্গে কথা বলেছেন-মনজুর কাদের,শফিক আল মামুন ও হাবিবুল্লাহ সিদ্দিক ছবি: আনন্দ
শাকিব খান
শাকিব খান

জানি, কথাটা কেউ বিশ্বাস করতে চাইবেন না। কিন্তু সত্যিই আমি কৃষক হওয়ার স্বপ্ন দেখি। ভালো কৃষক।
শহরের যান্ত্রিক জীবন আর ভালো লাগে না। এখানে নিজের মতো করে সময় বের করা কঠিন। একই রকম একঘেয়ে জীবন।
আমি যদি গ্রামে চলে যেতে পারতাম, যদি মিশে যেতে পারতাম গ্রামের মানুষের সঙ্গে, তাহলে ভালো লাগত।
গ্রামে গিয়ে কী কী করব, তার একটা তালিকা করে নিই সবার আগে। প্রথমেই আমি গ্রামে গিয়ে একটা ছোট বাড়ি বানাব। বাড়ির চারধারে গাছ লাগাব। অদূরেই থাকবে সবজি বাগান। নানা ধরনের দেশি সবজির বাগান করব। নিজের সবজি বাগানের সবজি খেতে খুব ভালো লাগবে আমার।
বাড়ির পেছন দিকে থাকবে একটা পুকুর। পুকুরে থাকবে অনেক রকম মাছ। কোনো একদিন হাটে গিয়ে কিনে আনব সাদা হাঁস। হাঁসগুলো ঘুরে বেড়াবে পুকুরজুড়ে। ডুব দিয়ে তুলে আনবে শামুক।
এরপর আমি চলে যাব জমিতে চাষ করতে। আমার পরিশ্রমে ফলাব ফসল।

গ্রাম দেখতে কী সুন্দর! কৃষক হতে পারলে প্রকৃতির কাছাকাছি থাকা যাবে। আমি স্বপ্ন দেখি, মাটির সঙ্গে আমার সম্পর্ক হয়েছে। কৃষকদের মন মাটির মতোই নরম। সহজ-সরল তাঁরা। গ্রামের প্রকৃতির সঙ্গেই মিশে যেতে মন টানে এখন।

আরও পড়ুন