কৃষকদের নিয়ে ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কৃষকের বিশ্বকাপ’ অনুষ্ঠানের দৃশ্য
‘কৃষকের বিশ্বকাপ’ অনুষ্ঠানের দৃশ্য

ব্রাজিলে বিশ্বকাপ ফুটবলের মাত্র দুটি খেলা বাকি, ফাইনাল আর তৃতীয় স্থান নির্ধারণী। এদিকে গত ১২ জুন থেকে বাংলাদেশের অসংখ্য দর্শক ফুটবলজ্বরে আক্রান্ত। এ সময় কৃষকদের নিয়ে চ্যানেল আই আয়োজন করে ফুটবল খেলা। এই খেলার শিরোনাম ‘কৃষকের বিশ্বকাপ’। সিরাজগঞ্জে যমুনার চর মালসাপাড়ায় সম্প্রতি অনুষ্ঠিত হয় এই ফুটবল খেলা। দুই দলের খেলোয়াড়দের গায়ে ছিল ব্রাজিল আর আর্জেন্টিনার জার্সি। ছিলেন দলের কোচ, ম্যানেজার, রেফারি। মাঠের চারপাশে ছিলেন স্থানীয় অসংখ্য দর্শক। মাঠের পাশের টং থেকে খেলার চলতি ধারাভাষ্য দিয়েছেন চৌধুরী জাফরউল্লাহ শরাফত। এই খেলার পরিকল্পনা ও পরিচালনা করেন শাইখ সিরাজ। চ্যানেল আইয়ে আজ ‘কৃষকের বিশ্বকাপ’ প্রচারিত হবে বিকেল সাড়ে চারটায়।