কৃষকের বিশ্বকাপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষকের বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠানের দৃশ্য
কৃষকের বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠানের দৃশ্য

বিশ্বকাপ নিয়ে মেতেছে সারাবিশ্ব। কিন্তু বাংলাদেশে এই মাতামাতি এবারে ভিন্নমাত্রা পেয়েছে। বিশ্বকাপে খেলতে না পারলেও এদেশের মানুষের কাছে বিশ্বকাপ মানে উত্সবের ভিন্ন এক মাত্রা। বাংলাদেশের তৃণমূল গ্রামীণ জনগোষ্ঠীকে মাতাতে কৃষকদের নিয়ে আয়োজন করেছেন কৃষকের বিশ্বকাপ। সিরাজগঞ্জের যমুনার চরে কৃষকের বিশ্বকাপ আয়োজন করা হয়। পুরোপুরি বিশ্বকাপের আদলে ফুটবল দুনিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল আর আর্জেন্টিনা সমর্থকদের নিয়ে এই আয়োজন করা হয়েছে। কৃষকের বিশ্বকাপ অনুষ্ঠানটি নির্মাণ করেছেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।

কৃষকের বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠানের দৃশ্য
কৃষকের বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠানের দৃশ্য

শাইখ সিরাজ বলেন,‘চ্যানেল আইয়ে কৃষকদের নিয়ে সাড়া জাগানো আয়োজন নতুন নয়।
ফুটবল বিশ্বকাপ বলে কথা, কৃষক নিজেই যেখানে বড় বড় ফুটবল তারকা— তার চমক আর উত্তাপ যে অন্যরকম তা বলাই বাহুল্য।’
শাইখ সিরাজ আরও বলেন, ‘২০১১ সালে বিশ্বকাপ ক্রিকেটের আসর বসেছিল বাংলাদেশে। সেবার আমরা ময়মনসিংহের চর চরপুলিয়ামারিতে কৃষকদের নিয়ে ‘ফারমার্স ওয়ার্ল্ড কাপ’ ক্রিকেটের আয়োজন করেছিলাম। এবারের আয়োজনও সেরকম।’
চ্যানেল আই সূত্রে জানা গেছে, ‘কৃষকের বিশ্বকাপ’প্রচারিত হবে ১১ জুলাই শুক্রবার বিকেল সাড়ে চারটায়।