কৃষকের মুখোমুখি অর্থমন্ত্রী
চ্যানেল আইতে আজ শনিবার থেকে শুরু হচ্ছে কৃষি বাজেট কৃষকের বাজেট। বাজেটের কৃষি খাত নিয়ে তৃণমূল পর্যায়ের কৃষকের প্রাপ্তি ও প্রত্যাশার খোলামেলা আলোচনার এই আয়োজন করেছে চ্যানেল আইয়ের হূদয়ে মাটি ও মানুষ। অনুষ্ঠানটি পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনা করেছেন শাইখ সিরাজ। যশোরের বাঘারপাড়া উপজেলার বড় খুদরা গ্রামে প্রাক-বাজেট আলোচনা দিয়ে শুরু হয়েছে এ বছরের কার্যক্রম। এখানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আরও ছিলেন যশোরের জেলা প্রশাসক নুরুল আমীনসহ জেলা পর্যায়ের কৃষিসংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা। আলোচনায় অংশ নেন যশোর ছাড়াও পার্শ্ববর্তী জেলা মাগুরা, নড়াইল ও সাতক্ষীরার কৃষকেরা। তাঁরা পরিবর্তিত জলবায়ু পরিস্থিতিতে নিজেদের বিভিন্ন সংকটের কথা তুলে ধরেন। অর্থমন্ত্রী তাঁর বক্তৃতায় আগামী অর্থবছরে কৃষি খাত নিয়ে সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন। চ্যানেল আইতে অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি শনিবার রাত নয়টা ৩৫ মিনিটে হূদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে।