কৃষ্ণকলি লুপিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা ছবিই জীবন পাল্টে দিল তাঁর। টুয়েলভ ইয়ারস অ্যা স্লেভ-এ অভিনয় করে শুধু অস্কারই জেতেননি, লুপিতা নিয়োঙ্গ এখন শীর্ষ মডেলদের কাতারেও চলে যাচ্ছেন। কেনীয় বংশোদ্ভূত এক কৃষ্ণসুন্দরীকে সম্প্রতি দূত বানিয়েছে ফরাসি প্রসাধনী ব্র্যান্ড ল্যানকম। সৌন্দর্যের প্রথাগত ধারণাও বদলে দিতে চান লুপিতা।
লুপিতা বলেন, ‘মাইসন ল্যানকামের মতো একটি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে সম্মানিত বোধ করছি। আমি এই ধারণারই প্রচার করব, সৌন্দর্য কারও ঠিক করে দেওয়া ব্যাপার নয়। বরং সেটা হলো নারীকে তার নিজের মতো প্রকাশ করতে দেওয়া।’ আইএএনএস।