কৃষ্ণকলির অ্যালবাম ‘আলোর পিঠে আঁধার’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল শিল্পী কৃষ্ণকলির নতুন গানের অ্যালবাম আলোর পিঠে আঁধার প্রকাশনা অনুষ্ঠিত হলো। মেলোডি ধাঁচের সবগুলো গানের কথা এবং সুরও দিয়েছেন তিনি। এটি তাঁর দ্বিতীয় একক অ্যালবাম।রাজধানীর একটি তারকা হোটেলে আয়োজিত অ্যালবামটির প্রকাশনা উৎসবে প্রধান অতিথি ছিলেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক আনু মোহাম্মদ ও নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, অধ্যাপক লিয়াকত আলী, চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি শহীদুল ইসলাম, নারী নেত্রী খুশী কবির, গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসার প্রমুখ।