কৃষ্ণকলির গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার কৃষ্ণকলির গান। হ্যাঁ, এবার আসছে তাঁর দ্বিতীয় অ্যালবাম। নাম আলোর পিঠে আঁধার। কৃষ্ণকলি জানালেন, মাস দেড়েকের মধ্যে এটি শ্রোতাদের হাতে পৌঁছাবে। তবে এর আগে আজ রাতে একুশে টিভির স্টুডিও লাইভ কনসার্টে সেই অ্যালবামের কিছু গান গাইবেন তিনি। হ্যাঁ, আজকের কনসার্টের শিল্পী কৃষ্ণকলি।প্রথম অ্যালবাম সূর্যে বাঁধি বাসার সঙ্গে নতুনটির তুলনা করতে গিয়ে তিনি বললেন, ‘তুলনা করার কোনো জায়গা নেই। প্রথমটির কিছু গানে বিষণ্নতার ছায়া ছিল, তবে এবার আনন্দ। মানে গানগুলোয় সেই ব্যাপারটা আছে। কিছুটা নিরীক্ষাও করেছি। সব কটি গানই বিভিন্ন ভাবনার ওপর।’কৃষ্ণকলির প্রথম অ্যালবামটি এসেছিল তিন বছর আগে।