কৃষ্ণকলির ‘আলোর পিঠে আঁধার’
কৃষ্ণকলি ইসলামের প্রথম অ্যালবাম সূর্যে বাঁধি বাসা এসেছিল বেঙ্গল মিউজিক থেকে। আগামী ফেব্রুয়ারি মাসে আসছে তাঁর দ্বিতীয় অ্যালবাম আলোর পিঠে আঁধার। কৃষ্ণকলি জানালেন, গত আট/নয় মাস ধরে নিজের দ্বিতীয় এই একক অ্যালবামের কাজ করেছেন তিনি। আ্য্যলবামে গান থাকছে আটটি। সবগুলো গানের কথা, সুর ও সংগীত করেছেন কৃষ্ণকলি নিজেই। অ্যালবামে গানের কথাগুলো হলো— ‘আলো ফোটা খুব ফোটা’, ‘ঘুরে ঘুরে’, ‘গল্প ছিল আকাশেতে’, ‘সাদামাটা চেহারার অফিসার’, ‘নাচতো কালি’, ‘চাঁদ খুঁজে খুঁজে’, ‘যাও হারাও’ এবং ‘হাত ধরেছি হাঁটছি’।কৃষ্ণকলি বললেন, ‘আমি সাধারণত যে ধরনের গান করি, সে রকমই কিছু নতুন গান থাকছে নতুন অ্যালবামে। আমার এই অ্যালবামে দেশীয় বাদ্যযন্ত্র ব্যবহারের চেষ্টা করেছি। আশা করছি এটা নিঃসন্দেহে শ্রোতাদের ভালো লাগবে। এ ছাড়া আমার অ্যালবামে পাহাড়ি সুরের একটি এবং বব মার্লেকে অনুসরণ করে একটি গান থাকছে। থাকছে আরাধনা সংগীতও। সবকিছু মিলিয়ে অন্যরকম একটি অ্যালবাম হয়েছে আলোর পিঠে আঁধার।’জানালেন, দেশীয় কোনো পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সহযোগিতা নিয়ে অ্যালবামটি বাজারে আনার ব্যাপারে চেষ্টা করছেন তিনি।