কৃষ্ণপক্ষ খোঁজে কুমারী চাঁদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলায় ঈদের দিন দুপুর পৌনে একটায় দেখানো হবে টেলিছবি কৃষ্ণপক্ষ খোঁজে কুমারী চাঁদ। রচনা ও পরিচালনা করেছেন মোহন খান। অভিনয় করেছেন সজল, বিন্দু, সাবাবা মোহন, রিয়া, জয়, এস এ হক অলিক, সেলিম, পিয়াল প্রমুখ।পরীক্ষায় প্রতি বছর ফেল করা সাবাবার অভ্যাসে পরিণত হয়েছিল। মেয়েটি বুঝতে পারে না, ভাই তাকে নিয়ে কী স্বপ্ন দেখে। হঠাৎ তাদের বাসায় আসে সজল। সজল নিজেকে স্বপ্নবিক্রেতা বলে পরিচয় দেয়। অলিক তার সঙ্গে কথা বলে মুগ্ধ হয়। সজল একাধিক ব্যক্তির স্বপ্ন পূরণে সহায়তা করে। কিন্তু দিন শেষে দেখা যায়, তার নিজের স্বপ্নই অপূর্ণ থেকে যায়।