কৃষ্ণভক্তদের মাঝে ‘রাইকৃষ্ণ পদাবলী’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরে মঞ্চস্থ হবে নৃত্যাঞ্চলের নতুন প্রযোজনা রাইকৃষ্ণ পদাবলী। নৃত্যাঞ্চলের পরিচালক শিবলী মহম্মদ জানান, জন্মাষ্টমী উপলক্ষে কৃষ্ণনগরে মায়াপুরের ইস্কনে সাংস্কৃতিক দল সাতকাহন আয়োজন করেছে কৃষ্ণভক্তদের আন্তর্জাতিক মহাসমাবেশের। এই আয়োজনে রাইকৃষ্ণ পদাবলীকে আমন্ত্রণ জানানো হয়েছে। ১০ আগস্ট নৃত্যনাট্য রাইকৃষ্ণ পদাবলী মঞ্চস্থ হবে। রাধাকৃষ্ণের প্রেমকাহিনি ও রবীন্দ্রনাথ ঠাকুরের ভানুসিংহের পদাবলী অনুসরণে কবি শেখ হাফিজুর রহমান লিখেছেন নৃত্যনাট্যটি। পরিচালনা করেছেন সুকল্যাণ ভট্টাচার্য। সংগীত পরিচালনা করেছেন রত্না চৌধুরী।