কে হবেন 'সেরা নাচিয়ে'?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিমু, ইভানা, তন্দ্রা, ইভান, নাইম, প্রিতম, প্রজ্ঞা, অ্যাথিনা, প্রিয়াংকা, শাহেদ, মিতিল, রোজা নাকি সীজা—কে হবেন সেরা নাচিয়ে? আজ মঙ্গলবারই তা জানা যাবে৷ ‘চ্যানেল আই সেরা নাচিয়ে সিজন টু’র মহোৎসবের আয়োজন করা হয়েছে আজ৷ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়৷
দুই ঘণ্টার এই অনুষ্ঠানে থাকছে প্রতিযোগিতার প্রধান বিচারক মুনমুন আহমেদ, ফেরদৌস ও মেহের আফরোজ শাওনের পরিবেশনা৷ এছাড়াও নৃত্র পরিবেশন করবেন সাদিয়া ইসলাম মৌ ও চিত্রনায়ক রিয়াজ৷ থাকবে চিরকুট ব্যান্ডের গান৷ আর ‘চ্যানেল আই সেরা নাচিয়ে সিজন টু’র প্রতিযোগীদের পরিবেশনা তো থাকছেই৷
অনুষ্ঠানটি পরিচালনা করবেন ইজাজ খান স্বপন৷ উপস্থাপনা করবেন তানিশা৷