কে হাসবেন শেষ হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর ঘুরে আবার শুরু হয়েছে মেরিল-প্রথম আলো পুরস্কারের আয়োজন। উৎসাহ, উদ্দীপনার এই প্রতিযোগিতার এখন চলছে চূড়ান্ত পর্ব। পাঠক, আপনার প্রিয় তারকাকে ভোটের মাধ্যমে নিয়ে যেতে পারেন এক নম্বর আসনে। এ পর্বে প্রতি বিভাগে আছেন পাঁচজন করে তারকা। এসএমএস আর কুপনের ভোটের মাধ্যমে পুরস্কার পাবেন একজন তারকা।দুইভাবে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারেন; নিজের পছন্দের তারকাকে ‘আনন্দ’ পাতায় প্রকাশিত কুপন কেটে পূরণ করে ডাকযোগে প্রথম আলোর ঠিকানায় পাঠিয়ে দিয়ে অথবা যেকোনো মুঠোফোন থেকে খুদে বার্তা (এসএমএস) পাঠিয়ে। পাঠকের জন্যও আছে পুরস্কারের ব্যবস্থা। কুপন ও এসএমএস যাঁরা পাঠাবেন, তাঁদের মধ্য থেকে লটারি করে বিজয়ী ব্যক্তিদের দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার।সেরা সংগীতশিল্পী (পুরুষ)চূড়ান্ত পর্বে আছেন সংগীতশিল্পী হূদয় খান, হাবিব, বাপ্পা মজুমদার, বালাম ও শফিক তুহিন। হূদয় খান দ্বিতীয়বারের মতো মেরিল-প্রথম আলো তারকা জরিপে সেরা কণ্ঠশিল্পী হিসেবে মনোনয়ন পেয়েছেন। হূদয় মিক্স অ্যালবামের জন্য সর্বশেষ সেরা পাঁচজনের মধ্যে হূদয় খান মনোনয়ন পেয়েছেন। একাধারে পড়াশোনা আর গান—দুটোই চালিয়ে যাচ্ছেন একসঙ্গে। সম্প্রতি শেষ করেছেন নতুন একটি অ্যালবামের কাজ। তিনি বললেন, ‘আমি খুবই আশাবাদী অ্যালবামটি নিয়ে। ইচ্ছা ছিল, পয়লা বৈশাখে অ্যালবামটি বের করব। কিন্তু ভক্ত-শ্রোতাদের অনুরোধে আগেই অ্যালবামটি বাজারে ছাড়া হয়েছে। অ্যালবামটির নাম ছোঁয়া।’ এ অ্যালবাম সম্পর্কে হূদয় বলেন, ‘সব ধরনের গানই রয়েছে এই অ্যালবামে। বেশ কিছু সফট মেলোডির পাশাপাশি হিপহপ গানও রয়েছে।’আপনারা যদি হূদয়কে চূড়ান্ত বিজয়ী হিসেবে দেখতে চান, তবে হূদয়ের জন্য ভোট করুন আপনার মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে MP লিখে স্পেস দিয়ে 5b লিখে ২২২১ নম্বরে খুদে বার্তা পাঠিয়ে। এ ছাড়া আপনি ইচ্ছা করলে কুপন পূরণ করেও ভোট করতে পারেন।প্রজাপতি অ্যালবামে গানের জন্য এবারও সেরা সংগীতশিল্পীর তালিকায় মনোনীত হয়েছেন হাবিব। হাবিব জানালেন, এবার পয়লা বৈশাখে আসছে তাঁর তৃতীয় অ্যালবাম। অ্যালবামটির নাম এখনো চূড়ান্ত হয়নি। এ অ্যালবামে থাকছে বাবা ফেরদৌস ওয়াহিদের লেখা গান। হাবিব বললেন, ‘আমি সব সময় অ্যালবামে নতুন কিছু রাখার চেষ্টা করি। এবার বাবাকে দিয়ে গান লিখিয়েছি। অ্যালবামে থাকছে দ্বৈত কণ্ঠে গাওয়া তিনটি গান। দুটিতে আমার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি, আরেকটি গেয়েছেন কণা।’মুঠোফোনে মেসেজ অপশনে গিয়ে MP লিখে স্পেস দিয়ে 5c লিখে ২২২১ নম্বরে পাঠিয়ে হাবিবকে ভোট দেওয়া যাবে। কুপন তো রইলই।আয় আমন্ত্রণ অ্যালবামে গানের জন্য মনোনয়ন পেয়েছেন বাপ্পা মজুমদার। পুরোদস্তুর পেশাদার সংগীতশিল্পী; গান নিয়ে কাটে তাঁর সারা দিন। জানালেন, তাঁদের ব্যান্ড ‘দলছুট’ নিয়মিত লাইভ প্রোগ্রাম করছে। এ নিয়েই সময় কাটছে। এ ছাড়া একটি দ্বৈত অ্যালবামের কাজ এগিয়ে নিয়েছেন তিনি। যেখানে তাঁর সঙ্গে পার্থ বড়ুয়ার গান থাকবে।বাপ্পা মজুমদারকে এসএমএসে ভোট দিতে মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে MP লিখে স্পেস দিয়ে 5d লিখে ২২২১ নম্বরে পাঠাতে হবে। পাশাপাশি কুপন তো আছেই।সংসার ও সংগীত, দুটোকেই সময় দিচ্ছেন বালাম। আর এ কারণে তাঁর ব্যস্ততাও বেশি। জানালেন, সর্বশেষ অ্যালবামের পর আবার নতুন কাজ শুরু করেছেন। তবে এবারের অ্যালবামের কাজ করবেন বেশ সময় নিয়ে।বালামকে ভোট দিতে মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে MP লিখে স্পেস দিয়ে 5e লিখে ২২২১ নম্বরে পাঠিয়ে দিন। কুপন পূরণ করেও পাঠাতে পারেন বালামের জন্য।ছিলেন গীতিকার; অন্যের জন্য গান লিখতেন। বলা যায়, শখের বশেই গাওয়া শুরু করেছেন শফিক তুহিন। এখন গীতিকারের সঙ্গে জনপ্রিয় গায়কের তালিকায় ঠাঁই করে নিয়েছেন। স্বপ্ন ও তুমি অ্যালবামের জন্য প্রথমবারের মতো মেরিল-প্রথম আলো তারকা জরিপের চূড়ান্ত পর্বে মনোনয়ন পেয়েছেন শফিক তুহিন। তিনি এই মুহূর্তে ব্যস্ত গান লেখা ও গাওয়ার কাজে। সম্প্রতি বরিশালে গান করে এসেছেন। আবেগজড়িত কণ্ঠে শফিক তুহিন বলেন, ‘লাখেরও বেশি দর্শকের সামনে গান করলাম। মঞ্চে যখন গাইছিলাম, তখন অগণিত কণ্ঠ আমার গানের সঙ্গে কণ্ঠ মিলিয়েছে। এটা আমার সংগীতজীবনের একটি বড় ঘটনা।’ পয়লা বৈশাখের একটি মিশ্র অ্যালবামে তাঁর নতুন গান থাকবে।আপনারা যদি শফিক তুহিনকে চূড়ান্ত বিজয়ী হিসেবে দেখতে চান, তবে শফিক তুহিনের জন্য ভোট করুন আপনার মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে MP লিখে স্পেস দিয়ে 5f লিখে ২২২১ নম্বরে খুদে বার্তা পাঠিয়ে। এ ছাড়া আপনি ইচ্ছা করলে কুপন পূরণ করেও ভোট করতে পারেন।সেরা সংগীতশিল্পী (নারী)কণা, ন্যান্সি, পড়শী, ফাহমিদা নবী ও বেবী নাজনীন—মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১০-এর সেরা কণ্ঠশিল্পী (নারী) বিভাগে মনোনয়ন পেয়েছেন এই পাঁচজন।প্রজাপতি চলচ্চিত্রের গান নিয়ে একটি অডিও অ্যালবাম প্রকাশিত হয়েছে। সেই অ্যালবামে নিজের গাওয়া গানের জন্য এবারের মেরিল-প্রথম আলো তারকা জরিপের চূড়ান্ত আসরে মনোনয়ন পেয়েছেন কণা।কণা বললেন, ‘তৃতীয় একক অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত আছি। গানগুলোর সুর করছেন বাপ্পা মজুমদার, ফুয়াদ ও হাবিব।’ এর বাইরেও কণা একাধিক জিঙ্গেলে কাজ করছেন।কণাকে মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে MP লিখে স্পেস দিয়ে 6b টাইপ করে ২২২১ নম্বরে পাঠিয়ে ভোট দেওয়া যাবে। ভোট দিতে পারবেন পত্রিকার কুপন কেটেও।শিশির ভেজা অ্যালবামে গানের জন্য মনোনয়ন পেয়েছেন ন্যান্সি। এখন গান নিয়েই ব্যস্ত। জানালেন, অডিও মাধ্যমের গানের পাশাপাশি নিয়মিত মঞ্চে গান করছেন তিনি। ন্যান্সি বললেন, ‘এখন আমি হাবিবের নতুন একটি অ্যালবামের জন্য দুটি গান করছি। একটি গানের কথা হলো, ‘মনের কথা বলেছি, সুখের আশা করেছি।’ এই তো ভালোবাসা ছবির জন্য আরফীন রুমীর সঙ্গে একটি দ্বৈত গান করেছি। এর বাইরে প্রথমবারের মতো একটি নাচের অনুষ্ঠানে অংশ নিয়েছি। অনুষ্ঠানটি ১ এপ্রিল বাংলাভিশনে প্রচারিত হবে।’ ন্যান্সিকে ভোট দিতে মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MP, স্পেস দিয়ে লিখুন 6c। আর পাঠিয়ে দিন ২২২১ নম্বরে। পত্রিকার কুপন কেটেও ভোট দেওয়া যাবে।চ্যানেল আই ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার প্রথম আসরে অংশ নিয়ে দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল পড়শী। নিজের গাওয়া একক গানের অ্যালবাম পড়শীর জন্য প্রথমবারের মতো মেরিল-প্রথম আলো তারকা জরিপে সেরা সংগীতশিল্পী বিভাগে মনোনয়ন পেয়েছে সে। জানাল, এখন লেখাপড়া আর গান—দুটোকেই গুরুত্ব দিচ্ছে। তবে আপাতত নতুন অ্যালবামের কাজ নয়। নিয়মিত স্টেজ শো করছে। পড়শী বলে, ‘মঞ্চে গান করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। কারণ, এখানে সরাসরি দর্শক-শ্রোতার প্রতিক্রিয়া পাওয়া যায়।’ কয়েক মাস পর পরবর্তী অ্যালবামের কাজ শুরু করে দেবে পড়শী।পড়শীকে ভোট দিতে মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MP, স্পেস দিয়ে লিখুন 6d। আর পাঠিয়ে দিন ২২২১ নম্বরে। ভোট দিতে পারবেন পত্রিকার কুপন কেটেও।তবুও বৃষ্টি চাই অ্যালবামের জন্য সেরা সংগীতশিল্পী (নারী) বিভাগে চূড়ান্তভাবে মনোনয়ন পেয়েছেন ফাহমিদা নবী। এই অ্যালবামে দারুণ সাড়া পেয়েছেন বলে জানালেন তিনি। নতুন একক অ্যালবামের পরিকল্পনা করছেন। গত সোমবার যখন তাঁর সঙ্গে কথা হয়, তখন তিনি ছিলেন চট্টগ্রামে। বললেন, গান রেকর্ডিংয়ের পাশাপাশি তিনি মঞ্চ পরিবেশনায় ব্যস্ত। অডিও মাধ্যম ছাড়াও নাটক ও চলচ্চিত্রের গানে কণ্ঠ দিচ্ছেন।ফাহমিদা নবীকে ভোট দিতে মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MP, স্পেস দিয়ে লিখুন 6e। আর পাঠিয়ে দিন ২২২১ নম্বরে। পত্রিকার কুপন কেটেও ভোট দিতে পারবেন।ইচ্ছে করে ভালোবাসি অ্যালবামের জন্য মনোনয়ন পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনিন। গান নিয়েই তাঁর যত ব্যস্ততা; সম্প্রতি ইতালি গিয়ে বেশ কয়েকটি গানের অনুষ্ঠানে অংশ নিলেন। জানালেন, ইচ্ছা ছিল পয়লা বৈশাখে ৪৬তম একক অ্যালবাম চূড়ান্ত করবেন। কিন্তু ব্যস্ততার কারণে সেটি হলো না।বেবী নাজনিনকে ভোট দিতে মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে MP লিখে স্পেস দিয়ে 6f টাইপ করে পাঠাতে হবে ২২২১ নম্বরে। পত্রিকার কুপন কেটেও ভোট দিতে পারবেন।গ্রামীণফোন, বাংলালিংক, রবি, সিটিসেল ও এয়ারটেল ব্যবহারকারীরা খুদেবার্তার মাধ্যমে প্রিয় তারকাকে ভোট দিতে পারবেন।(মনোনীত তারকাদের নাম ও ছবি বর্ণানুক্রমিকভাবে ছাপা হলো)