কেইরা নাইটলির ১০ মিনিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ছবির সুবাদে কেইরা নাইটলির পারিশ্রমিকও এখন আকাশছোঁয়া। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থাতেই তিনি কিনা রাজি হয়ে গেলেন একদম বিনা পারিশ্রমিকে ছবি করতে! ঘটনা সত্যিই তাই। চিত্রশিল্পী স্টুয়ার্ট পিয়ারসন তৈরি করছেন ১০ মিনিটের স্বল্পদৈর্ঘ্য ছবি মেইজ। সেই ছবির গল্প কেইরার এত পছন্দ হয়েছে যে একদম ‘ফ্রি’ কাজটা করতে রাজি হয়ে গেছেন তিনি। ‘এই ছবির ভাবনাটা একদম অন্য রকম। একই সঙ্গে অদ্ভুত আর বিস্ময়কর। বাণিজ্যিক ছবির সঙ্গে কোনো মিল নেই ছবিটির।’ মেইজ সম্পর্কে এ মন্তব্য কেইরা নাইটলির। ওয়েবসাইট।