কেইরার নতুন ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিনেতা-পরিচালক কেনেথ ব্রানাঘ আসছেন নতুন ছবি জ্যাক রায়ান নিয়ে। কথা চলছে, এতে মুখ্য নারী চরিত্রে অভিনয় করবেন কেইরা নাইটলি। শেষমেশ যদি চুক্তিপত্রে সই করেন, তাহলে হয়তো হতাশ হবেন ইভানজেলিন লিলি ও ফেলিসিটি জোনস। তাঁরাও মুখিয়ে ছিলেন এই ছবিতে নাম লেখাতে। আর এবারই প্রথম ব্রানাঘের সঙ্গে কাজ করতে যাচ্ছেন কেইরা। পিটিআই।