কেউ র্যাম্পে, কেউ নাচে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বুধবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে বসেছিল তারার মেলা। অভিনয়শিল্পীদের মধ্যে কেউ কেউ এদিন হেঁটেছেন র্যাম্পে—এ দৃশ্য সচরাচর দেখা যায় না। কেউ নেচেছেন জনপ্রিয় গানের মেডলিতে। সেদিনের সন্ধ্যায় উপস্থিত ছিলেন চলচ্চিত্র অভিনয়শিল্পীদের মধ্যে শাকিব খান, ফেরদৌস, অপু বিশ্বাস, ইমন, নিরব, মিম ও তমা মির্জা। টিভি অভিনয়শিল্পী ও মডেলদের মধ্যে ছিলেন নোবেল, রিচি সোলায়মান, মিমো। গান গেয়েছেন এস ডি রুবেল, মনির খান, নকুল কুমার বিশ্বাস, আঁখি আলমগীর ও কনা। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন নাবিলা। গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান টাটার নতুন গাড়ি ‘ন্যানো’র বাজারজাতকরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটি এশিয়ান টিভিতে সরাসরি সম্প্রচার করা হয়।