কেজের ওপর শনি ভর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শনির বলয়ে ঘুরপাক খাচ্ছেন নিকোলাস কেজ! একে তো বউ পিটিয়ে পড়েছেন মহা ফ্যাঁকড়ায়, তার ওপর এবার ফেঁসে যাচ্ছেন আরেক মামলায়। এবারের অভিযোগটি তুলেছেন এক প্রযোজক, নাম তাঁর পল ব্রুকস। বছর ১১ আগে কেজ শ্যাডো অব দ্য ভ্যাম্পায়ার নামের একটা ছবি প্রযোজনা করেছিলেন। সেই ছবির নির্বাহী প্রযোজক ছিলেন ব্রুকস। সেখানে কাজ করার সুবাদে কেজের কাছে এই হলিউড প্রযোজকের পাওনা ছিল ৭৭ হাজার ডলার। কিন্তু ব্রুকসের ভাষ্যমতে, আজ পর্যন্ত নাকি সেই টাকার মুখ দেখেননি তিনি। তাই এবার ঠিক করেছেন, পাওনা আদায়ের জন্য মামলাই ঠুকে দেবেন কেজের বিরুদ্ধে। ওয়েবসাইট।