কেজের দুঃসময়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খারাপ সময় যাচ্ছে হলিউড-তারকা নিকোলাস কেজের। আর্থিক দৈন্য পিছু ছাড়ছে না তাঁর। কয়েক মাস ধরে ব্যবসায় মন্দা, মামলা-মোকদ্দমা সব মিলিয়ে কোণঠাসা হয়ে পড়েছেন তিনি। টাকা-পয়সার টানাটানিতে গত সোমবার সকালে ছয় কামরার প্রিয় বাড়িটি নিলামে বিক্রি করে দিয়েছেন। দুই কোটি ৩০ লাখ পাউন্ডের বাড়িটি বলতে গেলে জলের দরে ছেড়ে দিয়েছেন অস্কার বিজয়ী এই অভিনেতা। এখানেই শেষ নয়। ৪৬ বছর বয়সী এই অভিনেতা ধারদেনা শোধ করতে আরও সহায়-সম্পত্তি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। ওয়েবসাইট।