কেট উইন্সলেটের অন্য রকম আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার অন্য রকম আন্দোলনের ডাক দিয়েছেন কেট উইন্সলেট। সঙ্গী হিসেবে তাঁর সঙ্গে আছেন আরও দুজন অস্কারজয়ী অভিনয় শিল্পী—এমা টম্পসন ও র‌্যাচেল ভাইস। তাঁরা বলছেন, ‘আর নয় কসমেটিক সার্জারি!’ উইন্সলেট জানিয়েছেন, তিনি আর কখনোই ছুরি-কাঁচির নিচে নিজেকে সঁপে দেবেন না। হলিউডের আর কেউই যেন নিজের সৌন্দর্য বৃদ্ধির জন্য এমনটা না করেন, সে ব্যাপারেও বলবেন তিনি। আর তাই ‘ব্রিটিশ অ্যান্টি-কসমেটিক সার্জারি লিগ’ নামের একটি দলও গঠন করছেন এই তারকা! ‘আমার মা-বাবা এই পৃথিবীতে আমাকে যেভাবে নিয়ে এসেছেন, আমি সেভাবেই থাকতে চাই। আমি একজন অভিনয়শিল্পী, তো আমি কেন মেকি রূপ নিয়ে দর্শকদের সামনে হাজির হব?’ বললেন উইন্সলেট। ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।