কেট মস অপহূত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেট মস
কেট মস

কেট মস অপহূত হয়েছিলেন! কবে, কখন, কোথায়? কে করেছিল এই সুপারমডেলকে অপহরণ? না, ঘাবড়াবেন না। ভয় পাওয়ার কিছু নেই। এই অপহরণ সেই অপহরণ নয়। আসলে কেট মসের সঙ্গে নিজের সম্পর্ক কতটা ভালো, সেটা বোঝাতে গিয়েই আরেক সুপারমডেল নাওমি ক্যাম্পবেল বলেছেন, একবার তিনি মসকে ‘কিডন্যাপ’ করেছিলেন। এরপর আরও কিছু বন্ধুসহ সেবার ডাবলিনে বেড়াতে গিয়েছিলেন তাঁরা। পেশাদারি ক্যারিয়ারের ঈর্ষার জায়গা ভুলে মসের সঙ্গে শুরু থেকেই যে তাঁর দুর্দান্ত সম্পর্ক, সেটাও উল্লেখ করেছেন ক্যাম্পবেল, ‘ও আমার বোনের মতো। যতই ওর বয়স হোক না কেন, ওকে আমি আমার ছোট বোনই মনে করি।’