কেট মসের মুঠোফোনে ক্রেইগের প্রেম-বার্তা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেট মস ও ড্যানিয়েল ক্রেইগ
কেট মস ও ড্যানিয়েল ক্রেইগ

এখনকার মুঠোফোন যেন গোপন তথ্যভান্ডার। মুঠোফোনে অনেকেই গোপনে নানা বিষয় সংরক্ষণ করে রাখে। মাঝেমধ্যে মুঠোফোনের এ গোপনীয়তা ফাঁস হয়েও যায়। সম্প্রতি এমনটিই ঘটেছে যুক্তরাজ্যের মডেল কেট মসের ক্ষেত্রে। তাঁর হ্যাক হওয়া মোবাইল থেকে পাওয়া গেছে একটি প্রেম-বার্তা। বার্তা প্রেরকের নাম ড্যানিয়েল ক্রেইগ।
‘জেমস বন্ড’খ্যাত ড্যানিয়েল ক্রেইগ কেট মসকে গোপনে বার্তা পাঠিয়েছিলেন। ক্রেইগের প্রেম নিবেদনের তথ্য কেট মসের মুঠোফোনে সংরক্ষিতও ছিল। মুঠোফোনে ভয়েস মেইলে কেট মসকে তিনবার ‘আই লাভ ইউ’ বলে প্রেম নিবেদন করেছিলেন ক্রেইগ।
দ্য ইনডিপেনডেন্ট পত্রিকার এক খবরে বলা হয়েছে, সানডে মিররের এক সাংবাদিক কেট মসের ফোন হ্যাক করেছিলেন। সম্প্রতি আদালত ওই সাংবাদিককে ফোন হ্যাকিংয়ের জন্য দোষী সাব্যস্ত করেছেন। এ মামলায় বের হয়ে এসেছে কেটের কাছে ক্রেইগের পাঠানো গোপন বার্তার কথা।
প্রসঙ্গত, ২০০৪ সালের দিকে ক্রেইগ ও মস সম্পর্কে জড়িয়েছিলেন। যদিও সম্পর্কের বিষয়টি কখনো স্বীকার করেননি তাঁরা।