কেট মিডলটনকে কিমের পোশাক উপহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিটেনের রাজবধূ কেট মিডলটনকে বেশ কিছু পোশাক উপহার পাঠিয়েছেন মার্কিন মডেল ও টিভি ব্যক্তিত্ব কিম কারদাশিয়ান। কিম আশা করছেন, কেট মিডলটন তাঁর উপহার দেওয়া এ পোশাক পরলে পোশাকের কদর বাড়বে।সম্প্রতি ‘কারদাশিয়ান কালেকশন’ নামে একটি পোশাক বিপণনকেন্দ্র চালু করেছেন মার্কিন মডেল ও অভিনেত্রী কিম কারদাশিয়ান ও তাঁর দুই বোন।কিমের ঘনিষ্ঠ একটি সূত্র যুক্তরাজ্যের ‘ডেইলি স্টার’ পত্রিকাকে জানিয়েছে, কিম আশাবাদী, তাঁর উপহার দেওয়া পোশাকের মধ্যে অন্তত একটি পোশাক পরে সবার সামনে আসবেন কেট মিডলটন; আর তাতেই কারদাশিয়ান পোশাকের ব্যাপক প্রচার হবে। যুক্তরাজ্যে কারদাশিয়ান পোশাকের ব্যবসা করতেই রাজপরিবারকে সন্তুষ্ট করতে চান কিম। কেটের সঙ্গে দুপুরের খাবার খাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি।