প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সময়ে সুযোগ থাকা সত্ত্বেও সেলফি তোলে না এমন মানুষ কমই আছে। কত রকম ভঙ্গি করে যে সেলফি তোলা হয়! কেটি পেরি ৬ জুলাই তাঁর টুইটারে লিখেছেন, ‘আপনাদের কি মনে হয়, যখন কেউ তার নিজের ঘুমানোর সেলফি তোলে তখন আসলেই সে ঘুমায়?’ তিনি ইদানীং হয়তো মানুষের মনমেজাজ, হাবভাবের বিশ্লেষণ নিয়েও বেশ চিন্তা করছেন। তিনি টুইট করেছেন, ‘কারও ওপরে সাইকো-অ্যানালাইসিস বা মনঃসমীক্ষণ, মনোবিশ্লেষণ শুরু করার জন্য সামাজিক গণমাধ্যমগুলো হলো সবচেয়ে ভালো জায়গা।’ তবে তিনি কার ওপর, কীভাবে এবং কেন এই মনোবিশ্লেষণ প্রক্রিয়া ব্যবহার করছেন, সে সম্পর্কে কিছু বলেননি।