কেটি পেরির নয়া রেকর্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কয়েক দিন আগেই মুক্তি পেয়েছে তাঁর লাস্ট ফ্রাইডে নাইট (টি.জি.আই.এফ) অ্যালবামটি। আর এর পরই নতুন এক রেকর্ডের পাশে নাম লিখিয়েছেন কেটি পেরি। কনট্যাক্ট মিউজিক ডটকম জানিয়েছে, ‘ইউএস বিলবোর্ড হট হানড্রেড’ চার্টে একই অ্যালবামের পাঁচটি গান জায়গা করে নিয়েছে এই শিল্পীর, যা কোনো নারীশিল্পীর ক্ষেত্রে প্রথম। এর আগে এমন রেকর্ড লিখিয়েছিলেন মাইকেল জ্যাকসন, ১৯৮৭-৮৮ সালের কথা সেটা। পেরি নিজের এই সাফল্যের সবটুকু কৃতিত্ব দিচ্ছেন তাঁর ভক্ত-শ্রোতাদের। সে কথা জানিয়েছেন টুইটারে, ‘জেগে ওঠার জন্য এর থেকে চমৎকার খবর আর কী হতে পারে! বলতে ভালো লাগছে আমার অ্যালবামটি নতুন রেকর্ড করেছে! আপনারা জানেন, আমি কখনোই একা একা এসব করতে পারতাম না। সব কৃতিত্ব আপনাদেরই!’ ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।