কেটি পেরির রাসেল-স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাসেল ব্রান্ডের সঙ্গে কেটি পেরির ছাড়াছাড়ি হয়ে গেছে ২০১১ সালের শেষ দিনে। সেদিন নাকি একটি মুঠোফোনের খুদে বার্তা দিয়েই সম্পর্কের সমাপ্তি ঘটিয়েছিলেন রাসেল। এত দিন বাদে এমনটাই জানালেন স্বয়ং কেটি। ১৪ মাসের ঘর ভেঙে যাওয়ায় বেশ মুষড়েই পড়েছিলেন এই সংগীত তারকা। তবে সময়ের সঙ্গে সঙ্গে সামলেও নিয়েছেন। এই আছে এই নেই ধরনের একটি সম্পর্কে জড়িয়েছিলেন আরেক সংগীতশিল্পী জন মেয়ারের সঙ্গে। সেটাও টেকেনি। শেষমেশ এখন নাকি ভালো সময় কাটছে টোয়ালাইট ছবির তারকা রবার্ট প্যাটিনসনের সঙ্গে। তবে খানিকটা ‘পাগলা কিসিমের’ রাসেলকে কি এখনো ভুলতে পেরেছেন কেটি? শুনুন তাঁর মুখেই, ‘সে খুব স্মার্ট পুরুষ, জাদুকর পুরুষ। সেই যে এসএমএসটি পাঠাল, তার পর থেকে তার কণ্ঠটা আর শুনিনি! বিয়ে ভাঙার পেছনে আমার দায় ছিল না, ছিল অন্য কোনো কারণ। সেটা গোপনই থাক।’ পিটিআই।