কেটি হোমসের কোচ নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেটি হোমস
কেটি হোমস

কোচ নিয়োগ দিলেন কেটি হোমস। কোচ শুনেই আবার ভেবে বসবেন না, খেলাধুলায় নামতে চলেছেন এই অভিনেত্রী। হলিউডের বাসিন্দাদের হরেক রকমের কোচ থাকে। এমনকি আত্মবিশ্বাস বাড়ানোর জন্যও তাঁরা কোচ নিয়োগ দেন! এমনই এক কোচের শরণ নিয়েছেন হোমস।
টম ক্রুজের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই পায়ের তলে শক্ত মাটি হন্যে হয়ে খুঁজছেন। স্বামী-সন্তানে মন দিতে গিয়ে নিজের ক্যারিয়ারের সর্বনাশ করেছেন। সেই ভাঙাচোরা ক্যারিয়ারটাও শক্তপোক্ত করতে চাইছেন। এ কারণেই এমন একজনের সাহায্য নেওয়া, তিনি মানসিকভাবে হোমসকে আবার চাঙা করে তুলতে পারবেন। সপ্তাহে এক দিন করে সেই কোচের দারস্থ হচ্ছেন। দেখা যাক, কতটা কাজে দেয় এই দাওয়াই। এএনআই।