কেটির ওপর ক্রুজের গোয়েন্দাগিরি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেটি হোমসের সঙ্গে টম ক্রুজ
কেটি হোমসের সঙ্গে টম ক্রুজ

বিচ্ছেদের পর থেকে সাবেক স্ত্রী কেটি হোমস এবং একমাত্র মেয়ে সুরি ক্রুজের ওপর গোয়েন্দাগিরি চালাচ্ছেন ‘মিশন ইম্পসিবল’ তারকা টম ক্রুজ। সম্প্রতি এক খবরে এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে রাডার অনলাইন।
কেটির ব্যক্তিগত ও সংবেদনশীল নানা তথ্য সংগ্রহের জন্য রীতিমতো একটি দল গড়েছেন টম ক্রুজ। সম্প্রতি ওই দলের কয়েকটি ই-মেইল ফাঁস হওয়ার পর ক্রুজের গোয়েন্দাগিরির বিষয়টি জানা যায়। ফাঁস হওয়া একটি ই-মেইলে ক্রুজের দলের একজন সদস্য বাকি সদস্যদের বলেছেন, ‘আমার মনে হয়, অ্যাপার্টমেন্ট ছাড়ার পরিকল্পনা করছেন কেটি হোমস। নিউইয়র্কের কয়েকজন আলোকচিত্রীর সঙ্গে তাঁর দহরম-মহরম গড়ে উঠেছে।’
ফাঁস হওয়া ই-মেইলগুলোতে কেটির ব্যক্তিগত ও সংবেদনশীল নানা তথ্য আদান-প্রদান করা হয়েছে। ই-মেইলগুলো থেকে জানা গেছে, নিজেকে বড় করে দেখানোর জন্য পাপারাজ্জি ভাড়া করে ছবি তোলার নাটক করেছিলেন কেটি। কয়েকটি ক্যাম্পেইনের জন্য কেটিকে কারা দিকনির্দেশনা দিচ্ছেন তাও জানা গেছে।