কেটির ওপর চটেছেন ক্রুজ
টম ক্রুজের সঙ্গে পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার পর একাকী জীবন যাপন করছেন কেটি হোমস। ব্যক্তিজীবনের সব সিদ্ধান্ত নিজেই নিচ্ছেন। দারুণ উপভোগ করছেন ব্যক্তি স্বাধীনতা। তবে কেটির সাম্প্রতিক কর্মকাণ্ডে তাঁর ওপর বেজায় চটেছেন টম ক্রুজ।সম্প্রতি একটি জুয়েলারি ব্র্যান্ডের বিজ্ঞাপনের জন্য খোলামেলা ছবি তুলেছেন কেটি হোমস। শুধু তাই নয়, ‘অ্যালিউর’ ম্যাগাজিনে এপ্রিল সংখ্যার প্রচ্ছদেও কেটির সাহসী বেশ কিছু ছবি প্রকাশিত হয়েছে। মূলত এসব কারণেই তাঁর ওপর চটেছেন টম ক্রুজ। এক খবরে এমনটিই জানিয়েছে ‘শোবিজস্পাই’। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের ভাষ্য, ক্রুজ মনে করছেন, তাঁকে চটানোর জন্যই কেটি এমনটা করছেন। কারণ, কেটি ভালো করেই জানেন, এমনটা করলে ক্রুজ সহ্য করতে পারবেন না। আবার কিছু বলতেও পারবেন না। কারণ, তাঁর ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করার অধিকার এখন ক্রুজের আর নেই।