কেটির জয়জয়কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বছরটা শুরু হয়েছিল বিচ্ছেদের মধ্য দিয়ে। তবে সব ধকল সয়ে ফের মাথা তুলে দাঁড়িয়েছেন কেটি পেরি। বছরের শেষভাগে এসে পেলেন ‘বিলবোর্ড ওমেন অব দ্য ইয়ার’-এর সম্মাননা। গত ৩০ নভেম্বর নিউইয়র্ক শহরে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। স্বভাবতই খুশিতে আটখানা এই তারকা, ‘শোনার পর সম্মানিতবোধ করেছি। অবাকও হয়েছি। ভেবেছিলাম, আমার বছর শেষ! সব সময় একজন শক্ত মানসিকতার নারী হিসেবে দেখি নিজেকে। বিলবোর্ডও নিশ্চয়ই সেটাই বলছে।’ রাসেল ব্র্যান্ডের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর বড় একটা ধাক্কা সয়েছেন কেটি। সেটা সামলে ভালোই আছেন এখন। আসছে বছর নিজের ব্র্যান্ডের সুগন্ধি ছাড়বেন বাজারে। আর এখন প্রেমিক জন মেয়ারের সঙ্গে লস অ্যাঞ্জেলেসে বাড়ি খুঁজছেন তিনি। ব্যাং শোবিজ।