কেটির দ্বিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রখ্যাত ডিজাইনারের নকশা করা পোশাক, হেলিকপ্টারে যাতায়াত, যখন খুশি বেড়ানো—সুরি ক্রুজের জীবনে কমতি ছিল না কোনো কিছুর। তবে মা-বাবার বিচ্ছেদে এই জীবন আর যাপন করতে পারছে না সে। মা কেটি হোমস চান, সুরি আর দশটি শিশুর মতোই স্বাভাবিকভাবে বেড়ে উঠুক। আর বাবা টম ক্রুজ মেয়েকে ভাসিয়ে দিচ্ছিলেন আরাম-আয়েশে। এই নিয়ে বিপদে আছেন কেটি। কখন সুরিকে ‘না’ বলতে হবে, তা-ই ভাবছেন তিনি। ‘বাবা-মায়ের বিচ্ছেদটা মেনে নেওয়া কঠিন সুরির জন্য। কেটি তাই সুরির সব আবদারে বাধা দিতে পারছেন না।’ বললেন কেটির ঘনিষ্ঠ এক বন্ধু।তবে বাবা কিন্তু ব্যাংকে ঠিকই সুরির জন্য জমা রেখেছেন বড় অঙ্কের অর্থ। সুরির জন্য করা হয়েছে ট্রাস্ট ফান্ড। তবে সেই টাকা সুরি দাবি করতে পারবে বয়স ৩০ হওয়ার পর। এ ছাড়া সুরিকে দেখাশোনার জন্য বছরে চার লাখ ডলার পাচ্ছেন মা কেটি হোমস। ব্যাং শোবিজ।